Share the post "নবীগঞ্জে শাহী ট্রাস্ট ইউকের উদ্যোগে ৩ শতাধিক পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ"

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে নবীগঞ্জ উপজেলার বাউসা ইউনিয়নে আর্তমানবতার সেবায় নিয়োজিত সামাজিক সংগঠন ‘শাহী ট্রাস্ট ইউকে’-এর উদ্যোগে এক বিশাল ঈদ সামগ্রী বিতরণ কর্মসূচি সম্পন্ন হয়েছে। শুক্রবার জুম্মার নামাজের পর বাউসা ইউনিয়নে শাহী ট্রাস্ট বাংলাদেশ শাখার চেয়ারম্যান আবুল কালাম আজাদের বাসভবন প্রাঙ্গণে এই মহতি অনুষ্ঠানের আয়োজন করা হয়। শাহী ট্রাস্ট ইউকের চেয়ারম্যান আবুল কাশেমের বিশেষ তত্ত্বাবধানে আয়োজিত এই অনুষ্ঠানে বাউসা ইউনিয়নের বিভিন্ন গ্রামের প্রায় ৩ শতাধিক অসহায় ও নিম্নবিত্ত পরিবারের মাঝে ঈদ উপহার ও খাদ্য সামগ্রী তুলে দেওয়া হয়। অনুষ্ঠানটি অত্র এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ ও সুধী সমাজের উপস্থিতিতে এক মিলনমেলায় পরিণত হয়।ঈদ সামগ্রী বিতরণকালে উপস্থিত ছিলেন এলাকার বিশিষ্ট সালিশ বিচারক ও মুরুব্বি কাওসার আহমদ, নবীগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ আলমগীর মিয়া, বাউসা ইউনিয়ন পরিষদের সদস্য বাছিতুর রহমান চৌধুরী, এবং এলাকার বিশিষ্ট তরুণ সমাজসেবক মুনসুর আহমদ, নবীগঞ্জ প্রেসক্লাবের কার্যনির্বাহী সদস্য মোঃ নাবেদ মিয়াসহ এলাকার গণ্যমান্য মুরুব্বি ও যুব সমাজের প্রতিনিধিরা। অনুষ্ঠানে বক্তারা বলেন, পবিত্র ঈদুল ফিতরের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দিতে মানুষদের পাশে দাঁড়ানোর উদ্যোগটি অত্যন্ত প্রশংসনীয়। ট্রাস্টের পক্ষ থেকে ভবিষ্যতেও এ ধরনের সেবামূলক কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করা হয়।বিতরণ কার্যক্রম শেষে মোনাজাতের মাধ্যমে দেশ ও জাতির মঙ্গল কামনা করা হয় এবং শাহী ট্রাস্টের সকল সদস্য ও শুভানুধ্যায়ীদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করা হয়।