
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নওগাঁ জেলার সহ-সভাপতি ও সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান রফিকুল ইসলাম রফিককে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (১৩ মার্চ) সন্ধ্যায় শহরের আরজি নওগাঁ এলাকায় অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয় তাকে।জানা যায়, শুক্রবার সন্ধ্যায় গোপন তথ্যের ভিত্তিতে পুলিশ শহরের আরজি নওগাঁ এলাকায় অভিযান চালিয়ে রফিকুলকে গ্রেপ্তার করে। শাহানাবাগ সিটি নামে ওই আবাসিক এলাকায় একটি ইফতার মাহফিলে যোগ দিতে গিয়েছিলেন রফিক।নওগাঁ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিয়ামুল হক বলেন, রফিকুলের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে এবং গ্রেপ্তারি পরোয়ানা ছিল। গ্রেপ্তারের পর আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।