Share the post "নবীগঞ্জ প্রেসক্লাবে প্রবাসি কমিউনিটি ব্যক্তিত্ব ও কবি আবুল কালাম আজাদ ছোটনকে সংবর্ধনা"

নবীগঞ্জ প্রেসক্লাবে প্রবাসি কমিউনিটি ব্যক্তিত্ব ও কবি আবুল কালাম আজাদ ছোটনকে সংবর্ধনানবীগঞ্জ প্রতিনিধিঃনবীগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে বিশিষ্ট শিক্ষানুরাগী, লেখক, কবি, সাংবাদিক ও যুক্তরাজ্য প্রবাসী কমিউনিটি ব্যক্তিত্ব জনাব মো. আবুল কালাম আজাদ ছোটন-কে এক বর্ণাঢ্য সংবর্ধনা প্রদান করা হয়েছে। সোমবার (০২ মার্চ) বিকালে নবীগঞ্জ প্রেসক্লাব ভবনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।অনুষ্ঠানে সংবর্ধিত অতিথি হিসেবে উপস্থিত থেকে আবুল কালাম আজাদ ছোটন তিনি নবীগঞ্জ প্রেসক্লাবের উন্নয়নে ৫০ হাজার টাকা অনুদান প্রদান করেন এবং ক্লাবের আজীবন সদস্য পদ গ্রহণ করেন। নবীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি এস আর চৌধুরী সেলিম-এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোঃ আলমগীর মিয়া-র সঞ্চালনায় অনুষ্ঠানেউপস্থিত ছিলেন, নবীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি এটি এম সালাম,এম এ আহমদ আজাদ,সরওয়ার শিকদার,সাবেক সহ-সভাপতি মুরাদ আহমেদ, অলিউর রহমান অলি,কোষাধক্ষ্য সাগর আহমেদ, শাওন আহমেদ,নির্বাহী সদস্য নাবেদ মিয়া,সদস্য সলিল বরণ দাশ,আবু তালেব,মোঃ হাসান চৌধুরী, আলাল মিয়া,স্বপন রবি দাস। বক্তারা বলেন, জনাব আবুল কালাম আজাদ ছোটন প্রবাসে থাকলেও হৃদয়ে সব সময় জন্মভূমি ও মাটির টান লালন করেন। সাহিত্য ও সাংবাদিকতায় তার অবদান প্রশংসনীয়। প্রেসক্লাবের প্রতি তার এই অকৃত্রিম ভালোবাসা ও অনুদান প্রতিষ্ঠানটিকে আরও গতিশীল করবে। অনুষ্ঠান শেষে নবীগঞ্জ প্রেসক্লাবের নেতৃবৃন্দ তাকে ফুল ও সম্মাননা স্মারক দিয়ে বরণ করে নেন এবং ক্লাবের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানান।