Share the post "শ্রমিকদের ভালোবাসায় সিক্ত রাজ্জাক মিয়া: শ্রমিকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ"

নবীগঞ্জ থানা পয়েন্ট সিএনজি শ্রমিক সংগঠনের নির্বাচনে সাংগঠনিক সম্পাদক পদে বিপুল ব্যবধানে জয়লাভ করায় সাধারণ শ্রমিক ও ভোটারদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানিয়েছেন নবনির্বাচিত সাংগঠনিক সম্পাদক রাজ্জাক মিয়া।নির্বাচনের ফলাফল ঘোষণার পর এক আবেগঘন প্রতিক্রিয়ায় তিনি বলেন, এই বিজয় তার একার নয়, বরং এটি থানা পয়েন্টের প্রতিটি শ্রমিকের বিজয়। সাধারণ শ্রমিকরা যে আস্থা ও বিশ্বাস রেখে তাকে আমানত হিসেবে ভোট দিয়েছেন, তার মর্যাদা রক্ষায় তিনি আজীবন কাজ করে যাবেন।রাজ্জাক মিয়া আরও উল্লেখ করেন, শ্রমিকদের সুখে-দুখে পাশে থাকাই তার মূল লক্ষ্য। আগামী দিনে সংগঠনের উন্নয়ন এবং শ্রমিকদের নায্য অধিকার আদায়ে তিনি কোনো আপস করবেন না। নির্বাচনে যারা তাকে ভোট দিয়ে এবং বিভিন্নভাবে সহযোগিতা করে জয়ী করেছেন, তাদের সকলের প্রতি তিনি বিশেষ ধন্যবাদ ও দোয়া কামনা করেন।এদিকে রাজ্জাক মিয়ার এই বড় জয়ে থানা পয়েন্ট এলাকায় আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করেছেন তার সমর্থক ও সাধারণ শ্রমিকেরা। তারা আশা প্রকাশ করেন, রাজ্জাক মিয়ার নেতৃত্বে সিএনজি শ্রমিক সংগঠন আরও শক্তিশালী ও সুসংগঠিত হবে।