Share the post "হবিগঞ্জ জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক রুবেল চৌধুরীর মাতার মৃত্যুতে আহবায়ক জালাল আহমেদের গভীর শোক প্রকাশ"

হবিগঞ্জ জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক রুবেল চৌধুরীর মাতা ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তাঁর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন হবিগঞ্জ জেলা যুবদলের আহবায়ক মোঃ জালাল আহমেদ। এক শোকবার্তায় মোঃ জালাল আহমেদ মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। তিনি বলেন, মাতৃবিয়োগের এই অপূরণীয় ক্ষতি সহ্য করার শক্তি যেন মহান আল্লাহ তাআলা পরিবারটিকে দান করেন।উল্লেখ্য যে, রুবেল চৌধুরীর মাতার মৃত্যু সংবাদ ছড়িয়ে পড়লে স্থানীয় রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে শোকের ছায়া নেমে আসে। জেলা যুবদলের পক্ষ থেকে মরহুমার বিদেহী আত্মার শান্তি কামনায় সকলের নিকট দোয়া প্রার্থনা করা হয়েছে।